১৩ জুলাই ২০১৬ - ১৭:৪৬
ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশের ১৪ কোটি মানুষ

বাংলাদেশের ১৪ কোটি মানুষ এক বিশাল ভূমিকম্পের ঝুঁকিতে থাকতে পারেন।

আবনা ডেস্ক: বাংলাদেশের ১৪ কোটি মানুষ এক বিশাল ভূমিকম্পের ঝুঁকিতে থাকতে পারেন। আমেরিকান ও বাংলাদেশী বিজ্ঞানীরা এমন ভীতিকর তথ্য দিয়েছেন। এ সপ্তাহে বিশ্বখ্যাত সাময়িকী ন্যাচার-এ প্রকাশিত এক গবেষণাপত্রে প্রধান বিজ্ঞানী ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যামন্ট-ডোহের্টি আর্থ অবজারভেটরির ভূপদার্থবিদ মাইকেল স্টেকলার লিখেছেন, ‘স্তরচ্যুতির (ফল্ট) পুরোটা ভূগর্ভের ওপর রয়েছে। প্রমাণ করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত উপাত্ত নেই, তবে সন্দেহ করা হচ্ছে, এক ধরণের চাপ বাড়ছে ফল্টের ওপর।’
অধ্যাপক স্টেকলারের দল ২০০৪ সাল থেকে এ নিয়ে উপাত্ত সংগ্রহ করে আসছে। তাতে দেখা যাচ্ছে, এ অঞ্চলের ভূগর্ভে দুইটি বৃহৎ টেকটনিক প্লেটের সংযোগস্থল আটকে গেছে এবং পুরো চাপটা বহন করছে। গবেষণাপত্রে বলা হয়েছে, টেকটনিক প্লেটদ্বয় কেন্দ্রমুখী হচ্ছে বার্ষিক ১৩-১৭ মিলিমিটার হারে। এর ফলে ভূমিতে বড় ধরণের পরিবর্তন ঘটতে পারে, যার তীব্রতা রিখটার স্কেল অনুযায়ী হতে পারে ৮.২ থেকে ৯।
ফেয়ারফ্যাক্স মিডিয়াকে অধ্যাপক স্টেকলার বলেন, ‘এক ধরণের চাপ যে তৈরি হচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি। প্লেটগুলোর গতিবেগ ধরতে পারছি। কিন্তু আমরা বলতে পারছি না কখন কিছু একটা ঘটবে।’ তিনি যোগ করেন, এ চাপ কমপক্ষে ৪০০ বছর থেকে সর্বোচ্চ ২০০০ বছর ধরে তৈরি হচ্ছে। তার মতে, ‘এটি অবশ্যই এযাবৎকালের অন্যতম বড় ভূমিক¤প হবে। আমার শঙ্কা, এটি নি¤œ তীব্রতার হবে (৮.২-৯)। কিন্তু আরও বড় কোন ভূক¤পনের ঝুঁকিও উড়িয়ে দিতে পারছি না।’
প্রসঙ্গত, কখন একটি ভূমিক¤প আঘাত হানতে পারে, তা বিজ্ঞানীরা বলতে পারেন না। কিন্তু প্রকা- গাঙ্গেয়-ব্রহ্মপুত্র বদ্বীপে বাংলাদেশের অবস্থানের দরুণ ১৬ কোটি মানুষই বিশেষভাবে ঝুঁকিতে রয়েছেন। অধ্যাপক স্টেকলার বলেন, রাজধানী ঢাকা সহ ২৫০ বর্গকিলোমিটারের একটি অঞ্চল ব্যাপক ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় প্রায় ১৪ কোটি মানুষের বসবাস। গভীর পলির ওপরে অবস্থান হওয়ায়, ভূক¤পন ঘটলে মাটিতে তলিয়ে যেতে পারে ভবন ও অবকাঠামো। স্টেকলারের মতে, ভূক¤পন হলে ভবনগুলো না-ও ভাঙতে পারে, স্রেফ মাটিতে তলিয়ে যেতে পারে। এছাড়া ঢাকার অত্যাধিক যানজটের কারণে এ ধরণের সঙ্কটময় মুহূর্তে জরুরী সেবা পৌঁছানোটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ হুমায়ুন আখতার বলেন, রাজধানী শহর পুরোপুরি মৃত শহরে পরিণত হতে পারে। তিনি বলেন, ‘সব প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, ভারি শিল্প ও বিদ্যুৎ প্লান্ট সম্ভাব্য ভূমিক¤েপর ঝুঁকিতে থাকা অঞ্চলের কাছাকাছি অবস্থিত। এগুলোও ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। ঢাকায় বিপর্যয়ের চিত্র হবে আমাদের উপলব্ধিরও অতীত। এমনকি এ শহরটি পরিত্যাক্ত হয়ে যেতে পারে।’
শুধু বাংলাদেশ নয়, একই রকম সতর্কতা প্রযোজ্য ভারতের মিজোরাম রাজ্যের রাজধানী আইজাওয়ালের ক্ষেত্রেও। অধ্যাপক স্টেকলার বলেন, বড় ভূক¤পন ঘটলে ভূমিধ্বস সৃষ্টি হতে পারে এ রাজ্যে। এছাড়া নদীগুলো নিজেরাই গতিপথ পাল্টে নিতে পারে, ফলে আক্রান্ত মানুষের দুর্দশা বাড়বে। স্টেকলারের মতে, যদি ভূমি ১০ মিটারও নড়ে, সেক্ষেত্রে মাটি ১-২ মিটার উপরে উঠে যাওয়াটাও সম্ভব। নদীর গতিপথ পরিবর্তনের জন্য এটিই যথেষ্ট, যেমনটি আগেও ঘটেছে। তিনি জানান, ভবন কোড আরও কড়াকড়ি করা ও প্রয়োগের মাধ্যমেই কেবল বড় ভূমিক¤েপর প্রভাব কমাতে পারে কর্তৃপক্ষ।